কাউখালী প্রতিনিধি।।পিরোজপুরের কাউখালীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার সকালে সরকারী বালক বিদ্যালয় সম্মুখ থেকে বিজয় র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান শাহাজাদী শাহিন রেবেকা চৈতী, কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক রাকিব উদ্দিন পাভেল, সদস্য সচিব মোঃ কামরুল হাসান পলাশ, মুক্তিযোদ্ধা সন্তান কাজী মাসুদ ইকবাল সহ আরও অনেকে। এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই-মেলে’’ এই গানকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, মুক্তিযাদ্ধা আলী হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা জুলহায কবির প্রমুখ।