নিজস্ব প্রতিবেদক।। সাভারের গেন্ডা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি মামলা দায়ের করেছেন।বৃহস্পতিবার সকালে নামাগেন্ডা মোল্লা পাড়া এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শিমুল (১৮) ও জুয়েল (১৯)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সাভারের গেন্ডা এলাকায় নিজেকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক গৃহবধূ। পরে অভিযান চালিয়ে গেন্ডা এলাকা থেকে এঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনায় ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠানো হয়েছে বলেও জানান তিনি।