- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
-
১৫১
বার দেখা হয়েছে

রনি ইমরান।। পৌষের প্রথম সপ্তাহ শুরু হতে না হতেই যেন নিয়ম মেনেই জেঁকে বসেছে শীত।উত্তরের জেলা পদ্মা যমুনা নদী পাশে পাবনা গত দুইদিন ধরেই কাঁপছে শীতে। এক দিকে হিমেল হাওয়া অন্যদিকে মৌসুমী মেঘাচ্ছন্ন আবহাওয়ায় মানুষ চুপসে গেছে।
আজ বৃহস্পতিবার ও শুক্রবারের কিছুটা সময়ে পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।বেলা ১১টার আগে সূর্যের দেখা মেলেনি কোথাও কোথাও । শীতে শ্রমজীবী ও নিম্ন আয়ের এবং চরাঞ্চলের মানুষ পড়েছেন বিপাকে। প্রচণ্ড শীতে তারা জীবন জীবিকার তাগিদে বাইরে বের হতে পারছেনা।গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে শীতের প্রকোপ বাড়লেও গত ৩ দিন থেকে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন এবং হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে বলে জানান আবহাওয়া অফিস।
গরম কাপড়ের জন্য হন্য হয়ে ছুটছে মানুষ।
পাবনা শহরের হর্কাস মার্কেটে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীর। প্রতি দোকানেই ভীর সড়ানো যাচ্ছেনা। সাধ্যমত গরম কাপড় কিনছে সবাই। এই সুযোগে ব্যাবসায়ীরা লুফে নিচ্ছে বাড়তি মুনাফা।
বিভিন্ন সামাজিক সংগঠন ইতোমধ্যে শীত বস্ত বিতরণ করা শুরু করেছে কিন্তু সবাইকে এগিয়ে এসে অহসায় মানুষের পাশে দাড়নোর অাহবান জানিয়েছেন সচেতন নাগরিক।
পাবনার বিভিন্ন সামাজিক সংগঠন এখনো শীত বস্ত হাতে বের হয়নি। মানুষের মাঝে যেটুকু শীত বস্তু পৌঁছেছে তা চাহিদা তুলনায় অপ্রতুল।
এদিকে হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংক্ষা বাড়ছে এর মদ্ধে শিশু ও বয়স্করাই বেশী।
Please Share This Post in Your Social Media