দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। দুর্গাপুর উপজেলার পৌর শহরের মনোরম পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠশালা নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন । বিদ্যালয়টি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে ইতিমধ্যে শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করে । নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এর ক্রীড়া শিক্ষক শান্ত দে এর অকান্ত পরিশ্রমে বিদ্যালয়টি বেশ কয়েকবার সরকারী/বেসরকারী অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করে ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিদ্যালয় চত্বরে ক্ষুদে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শান্ত দে কে রৌপ্য পদক প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান । পদক প্রদানের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি জুলেখা খাতুন ,মো: আব্দুল হান্নান খান (সহকারী শিক্ষক চন্তিগড় উচ্চ বিদ্যালয় ), মো: শামছুল আলম খান (সহকারী শিক্ষক গাঁওকান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ) , মীরা রানী সরকার (সহকারী শিক্ষক নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ) এবং অত্র বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ । পদক পাওয়ার অনুভূতির এক প্রতিক্রিয়ায় শান্ত দে বলেন শিক্ষকই জ্ঞানশূন্য মানব শিশুকে ভিন্ন চোখে বিশ্ব দেখাতে শেখায় ,প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে ।
আমি প্রতিটি শিক্ষার্থীকে আমার ভালোবাসা দিয়ে তাঁদের বিভিন্ন কাজে অনুপ্রেরনা জোগায় । বিদ্যালয়টি যেনো ভবিষ্যতে আরো বিভিন্ন কাজে সফলতা অর্জন করতে পারে তাই আমি সকলের দোয়া কামনা করি ।