লালমনিরহাট সংবাদদাতা।। সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও আদিতমারী সরকারী কলেজসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শামসুল ইসলাম সুরুজের আজ (রবিবার) ১৬ তম মৃত্যু বার্ষিকী।
দিনটি উপলক্ষে সকালে আদিতমারী সরকারী কলেজ মাঠে মিলাদ মাহফিল,কবর জিয়ারত, শোক রালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বর্তমানে শামসুল ইসলাম সুরুজের জৈষ্ঠ পুত্র ফারুক ইমরুল কায়েস আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন
উল্লেখ্য,২০০৩ সালের ২১ ডিসেম্বর গভীর রাতে শামসুল ইসলাম সুরুজকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ী থেকে অদূরে চন্ডিমারী বাজারে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও আজও সুরুজ হত্যার বিচার হয়নি। বিচারের দাবীতে আন্দোলন করে আসছেন সুরুজ ভক্ত ও তার পরিবারের লোকজন।