ঝিনাইদহে সেচ্ছাসেবী সংগঠন BYDA এর কম্বল বিতরণ
- প্রকাশের সয়ম :
রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
-
১২২
বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহে গ্রাম ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন বানিয়াকান্দর ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যসোসিয়শন(BYDA) এর কম্বল বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ২০ ডিসেম্বর (শুক্রবার) বিকালে বানিয়াকান্দর স্কুল মাঠে এ বিতরণের অনুষ্ঠান করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৮ নং পাগলাকানাই ইউ’পির সদস্য আসাদুজ্জামান সুজন(মেম্বর), বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাঁনজাহান আলী, আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, তেতুলবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান সোহেল, জামতলা প্রিক্যাডেটের পরিচালক মো: লালটু, বাড়িবাথান দাখিল মাদ্রাসার শিক্ষক ও বানিয়াকান্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাসুদুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা মোসারেফ হেসেন,
এছাড়া আরোও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য রাশেদ খান ইমন, কোষাধ্যক্ষ মো: নাজমুল হাসান, সভাপতি সাধারণ সম্পাদক মো: আলভিরাজ ও মো: শাহিন আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো:সম্রাট শাহ্।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
Please Share This Post in Your Social Media