ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তার মোড়ে তাইজুদ্দীন মন্ডল (৮৫) নামে এক বৃদ্ধ বাসচাপায় নিহত হয়েছেন। তিনি পোড়াহাটী গ্রামের মৃত রিয়াজুদ্দীন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ মাগুরা সড়কের মধুপুর চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন তাইজুদ্দীন। এ সময় রাজশাহীগামি একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় বাসটি আটক করে।
নিহতের ভাই পোড়াহাটী ইউনিয়নের মেম্বর শওকত আলী খবরের সত্যতা স্বীকার করেন।