নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় জেলার পৈৗরসহরে মগড়া নদীর দুই পাড়ে দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ শুরু হয়।
জেলার পৌর শহরের সাতপাই এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়ে ষ্টেশন রোডসহ পর্যায়ক্রমে শহরের বিভিন্ন স্থানে প্রায় আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট বুলবুল আহম্মেদ তালুকদার জানান,সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
আজ দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আকতারুজ্জামানসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন সাথে ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত