আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পাবনার সদরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য আমিন শেখ ওরফে আমিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কয়েকটি অগ্নেয়স্ত্র।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোররাতে উপজেলার রাজাপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালের সামনে এ ঘটনা ঘটে বলেন জানান পাবনা র্যাব-১২ সিপিসি-২ এর দায়িত্ব প্রাপ্ত কম্পানি কমান্ডার আমিনুল ইসলাম।
নিহত আমিন পাবনা সদরের গয়েশপুর পয়দা গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে।
র্যাব-১২ সিপিসি-২ এর কমান্ডার আমিনুল ইসলাম জানান , মঙ্গলবার ভোররাতে মহাসড়কে কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে ডাকাতদল পালিয়ে যায়।
‘একপর্যায়ে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত