লালমনিরহাট সংবাদদাতা।। নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজনের সভাপতি ড.বদিউল আলম মজুমদার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেট কাটেন। লালমনিরহাট জেলা প্রতিনিধি এস,এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠা ও অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম,অধ্যক্ষ মনওয়ারুল ইসলাম। এসময় উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের খন্ডকালীন শিক্ষক আইরিন গ্রাহাম,অধ্যক্ষ এন্তাজুর রহমান,বীরমুক্তিযোদ্ধা গোলাৃ মোস্তফা, রোটারীয়ান আব্দুস সালাম বকুল, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন, কালের কন্ঠের হাসান মাহমুূদ, সাংবাদিক আব্দুল আলীম, ইত্তেফাকের কালীগঞ্জ সংবাদদাতা আমীরুল ইসলাম হেলাল, পাটগ্রামের আজিজুল হক দুলাল, হাতীবান্ধার জাহাঙ্গীর আলম রিকো প্রমুখ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদে.কম/রিফাত