লালমনিরহাট সংবাদদাতা।। কনকনে শীত আর হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন লালমনিরহাটের খেটে খাওয়া মানুষজন। ঠিক সেই সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে আদিতমারী উপজেলার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে নিয়ে ছিন্নমুল, বয়স্ক ও খেটে খাওয়া মানুষজন বের করে একটি করে কম্বল তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। তিনি উপজেলা পরিষদ থেকে পাওয়া কম্বল নিয়ে ছুটে চলেছেন।
আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস জানান, এ উপজেলায় শীতার্ত মানুষের তুলনায় শীতবস্ত্র অপ্রতুল। তাই তিনি সরকারের নিকট শীতবস্ত্র বরাদ্দের দাবী জানান। সেই সাথে লালমনিরহাট-২ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবণে প্রতিদিন ভীড় জমাচ্ছেন শীতার্ত ও অসহায় মানুষজন। তিনি তার বাসভবণে নিজ হাতে এসব শীতার্ত মানুষের তালিকা তৈরী করছেন হঠাৎ এ দৃশ্য চোখে পড়ে সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে। এসময় মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চল থেকে আগত কয়েকজন ছিন্নমুল মানুষের দেখা মিলে সেখানে। তারা জানান, একটি কম্বলের আসায় ২ দিন যাবত আসছেন। অবশেষে কম্বলের তালিকায় নাম লেখাতে পেরে খুশী হয়েছেন তারা। এরকম শত শত বয়স্ক ও বিধবা মহিলা বসে আছেন একটি মাত্র কম্বলের আসায়। কিন্তু এদের কাউকেও নিরাশ করেননি উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত