নটরডেমিয়ান সোসাইটি অফ জগন্নাথ ইউনিভার্সিটির শীতবস্ত্র বিতরণ
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
-
১৫১
বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। আর্তমানবতার পাশে দাঁড়াই নৈতিকতার দায়ে’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কাঁঠালতলায় অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এন আই আহমেদ সৈকত, উপদেষ্টা মো. মামুন ভূঁইয়া, সংগঠনের সভাপতি অলিউল ইসলাম রনি, সহসভাপতি মো. সাঈদ মাহাদী সেকেন্দার, মনিরুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব অভি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মুন্নাসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এ সময় প্রায় চারশত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা এন আই আহমেদ সৈকত বলেন, ‘আর্তমানবতার ডাকে নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির সদস্যরা সবসময় অসহায় মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি। আশা করি এমন মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
Please Share This Post in Your Social Media