আক্কেলপুরে সকল ধর্মীয় ধর্মগুরুদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময়
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
-
১৫৫
বার দেখা হয়েছে

আবু রায়হান, জয়পুরহাট।। জয়পুরহাটের আক্কেলপুরে সকল ধর্মের ধর্মীয় ধর্মগুরুদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম যার যার উৎস সবার শির্ষক শ্লোগানে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বুলবুলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ, উপজেলা আদিবাসী পরিষদ সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শ্রীঃ বিরেন চন্দ্র দাস প্রমুখ।
এ সময়ে আলোচনা সভায় উপস্থিত সুধিজনেরা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ অসম্প্রদায়ীক রাষ্ট্র, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ, খৃষ্টান সকলে মিলে এই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে চলছে এবং আগ্রামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারি, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুসল্লী, বিভিন্ন মন্দিরের পুরহিত, সমাজ সেবক, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকতাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Please Share This Post in Your Social Media