
বায়েজিদ হাসান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন জাককানইবি ক্যারিয়ার ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে ক্লাবটির সভাপতি হায়দার আলি খান রনি-সাধারণ সম্পাদক রাহাত তালুকদার সহ ক্লাবটির টপ সেভেন এক্সিকিউটিভ উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
সাতটি প্রধান উইংয়ে বিভক্ত ২৪ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি’টিতে পদ প্রাপ্ত এক্সিকিউটিভগণ হলেন, ফিন্যান্স উইং; উইংহেড হাসিম রেজা এবং উক্ত উইংটিতে কো-এক্সিকিউটিভ হিসেবে রয়েছে যথাক্রমে নুজহাত তাবাসসুম দিয়া,আরাভাদ অভি ও ইশতিয়াক আহাম্মেদ; ইভেন্ট ম্যানেজমেন্ট উইং; উইংহেড- নাইমুল হাসান রাহাত এবং কো-এক্সিকিউটিভদ্বয় যথাক্রমে আরিফুল ইসলাম,অজিত দাস ও নাজিফা আলম তোরসা; এইচআর এন্ড রিপ্লেসমেন্ট উইং; উইংহেড হাসিবুর রহমান নিশান, কো-এক্সিকিউটিভ যথাক্রমে এলিজা
রাকসাম, মনোয়ারুল ইসলাম ফুরাত ও সাকিল মির্জা, মিডিয়া এন্ড পাবলিকেশন উইং; উইংহেড মানাস বসু, কো-এক্সিকিউটিভ যথাক্রমে জহির আহাম্মেদ রিফাত ও শাকিল খান হৃদয়, কমিউনিকেশন এন্ড এক্সটার্নাল এ্যাফেয়ার উইং; উইংহেড সায়েদ ফাইমুল হাসান, কো-এক্সিকিউটিভ যথাক্রমে সজীব আহাম্মেদ ও মরিয়ম বিনতে আজাদ বিজয়ী, রিসার্চ এন্ড ডকুমেন্টেশন উইং; উইংহেড সানন্দা পাল, কো-এক্সিকিউটিভ যথাক্রমে সিরাজুম মুনিরা জেরিণ ও অভিষেক চৌধুরী, ব্যান্ডিং এন্ড প্রমোশন উইং; উইংহেড সোহান মোহাম্মদ মৃদুল, কোএক্সিকিউটিভ যথাক্রমে আসিফ রাব্বি ও রাফিয়া ইসলাম ভাবনা।
উল্লেখ্য, ‘বি ডিফারেন্ট বি বেটার’ স্লোগানকে সামনে রেখে করে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে জাককানইবি ক্যারিয়ার ক্লাব যাত্রা শুরু করে।