পাইকগাছা সংবাদদাতা।।পাইকগাছায় গড়ইখালীর পাতড়াবুনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল গফুরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন সহ পাইকগাছা-কয়রা এমপি আক্তারুজ্জামান বাবু বরাবর অভিযোগ হয়েছে।
নানা অভিযোগ তুলে ধরে এ অভিযোগটি করেছেন এলাকাবাসী। ইতোপূর্বে অনিয়ম, দুর্নীতির অভিযোগে ম্যানেজিং কমিটি অধ্যক্ষকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেন।
এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, মাদরাসার অধ্যক্ষ আব্দুল গফুর অনিয়ম, দুর্নীতির আশ্রয় নিয়ে ১১/১২ বছর ধরে প্রতিষ্ঠানে নবায়ন না করে সততা সংঘ সহ রেজার্ভ ফান্ডের প্রায় ১ লাখ টাকা তুলে নিয়েছেন। এছাড়া মাদরাসার চাকরি দেয়ার কথা বলে বহু শিক্ষিত বেকারের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর গভর্ণিং বডির সভায় প্রতিষ্ঠানের সভাপতি গড়ইখালী ইউপি চেয়ারম্যান সর্বসম্মতিক্রমে অধ্যক্ষকে আব্দুল গফুরকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মাজেদ আক্তারের উপর দায়িত্ব অর্পন করেন।
ইতোমধ্যে অভিযোগ উঠেছে, অধ্যক্ষ ম্যানেজিং কমিটির অনেককে ম্যানেজ করে আরো এ পদে বহাল হয়েছেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে খোরশেদ আলম, রবিউল ইসলাম গাইন, আব্দুল আজিজ গাইন, মুুক্তিযোদ্বধা স.ম আক্কাজ আলীসহকয়েকশ মানুষ অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে খুলনা দুর্নীতি কমিশন সহ পাইকগাছা-কয়রা এমপি র কাছে অভিযোগ হয়েছে।
এ অভিযোগ সমন্বন্ধে অধ্যক্ষ গফুর বলেন, ম্যানেজি কমিটির শর্ত মেনে রিজার্ভ ফান্ডে টাকা জমাা দিয়েছি।