জবি প্রতিনিধি।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজকর্ম বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন (পরিচিতি ক্লাস) অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাজকর্ম বিভাগের ১০১ নং রোমে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সহকারী অধ্যাপক মামুনুর রশীদ শেখের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, সহকারী অধ্যাপক মুনিরা সুলতানা, সহকারী অধ্যাপক মিফতাহুল বারী, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম সহ ডিপার্ট্মেন্টের অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘জবি সমাজকর্ম বিভাগ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ বিভাগ হিসেবে পরিচিত। এ বিভাগ যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং এ বিভাগকে আন্তর্জাতিক মানে উন্নিত করার জন্য আমাদের সকল শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে প্রচেষ্টা করে যাচ্ছে অধ্যাপক ড. মোস্তুফা হাসান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম (নিয়ম কানুন) বিষয়ে নবীন শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন। সহকারী প্রক্টর জাফর ইকবাল নবীন শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত সকল বিষয় তুলে ধরেন এবং সমাজকর্ম অধ্যয়নের গুরুত্ব বুঝানোর চেষ্টা করেন।