লালমনিরহাট সংবাদদাতা।। “দেশটা আমার, দেশের মানুষগুলো আমাদের” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন (চট্টগ্রাম) নামের সদস্যরা। বুধবার বিকেলে উপজেলার গড্ডিমারী গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর শ্যামল সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান রানা, মানবতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাবু, সদস্য কামরুল ইসলাম অপু, মামুন, সোহাগ, আমিনুল হক রনি প্রমুখ।
আ/রিফাত