কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় প্রাঙ্গনে শেষ হয়।
র্যালি শেষে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির আজিজার রহমান (মাস্টার) আহবায়ক বড়ভিটা ইউনিয়ন, মজিবর রহমান আহবায়ক ইউপি সদস্য, হারুন অর রশিদ আহবায়ক সদস্য, মইনুল খন্দকার, সফিয়ার রহমান (রব্বনী), সাহানুর রহমান, মোস্তাক আহম্মেদ, বাবুল শেখ, মাহাফুজার রহমান শেখ, মতিয়ার রহমান (মানিক), আলী আহাম্মেদ (লেবু) আল-মামুন খান, মাসুদ রানা, বেলাল হোসেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি রতি কান্ত রায় প্রমুখ।
আলোচনা সভাপূর্বে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সদস্য হারুন অর রশিদ।
আ/রিফাত