ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আলোর দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাংবাদিক রফিকুল ইসলাম সুজনের নেতৃত্বে জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম (ডিসি)র সহযোগিতায় গরীব অসহায় ৬০ জন কে শীতের কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে ২১ ডিসেম্বর হতে ২ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ভাংবাড়ি, মহলবাড়ি, গাজিরহাট, ফুটানী টাউন, ময়মনসিংহ পাড়া, কাতিহার ও পৌরসভায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, ভাংবাড়ি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাব্বুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফটিক বাবু, ওয়ার্ড আ’লীগ সদস্য মানিক চন্দ্র রায়, ওয়ার্ড কৃষকলীগ সহ সভাপতি নজরুল ইসলাম ও সাংবাদিক মাহবুব আলম প্রমুখ।
উল্লেখযোগ্য যে সাংবাদিক সুজন গরীব অসহায় প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন ।