রূপসা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০
-
১২৬
বার দেখা হয়েছে

রূপসা সংবাদদাতা।। রূপসা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান ২ জানুয়ারী বেলা ১২টায় ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি নাসরিন আক্তার।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর এর সঞ্চালনায় বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, শিউলি মজুমদার, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দীপায়ন সরকার, একটি বাড়ি একটি খামার শাখা ব্যবস্থাপক স্নিগ্ধা আক্তার, ইউআরসি ইনস্ট্রাক্টর মোসলেম আলী, বন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাস। বিদায়ী অতিথি ছিলেন সাবেক আনসার ভিডিপি কর্মকর্তা সৈয়দ মতিয়ার রহমান, সাবেক খাদ্য কর্মকর্তা বাদল কুমার বিশ্বাস, সাবেক সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মৃনাল কান্তি দাস। বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান করা হয়।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media