আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। সারাদেশের মতো বাগেরহাটে বই উৎসব পালিত হয়েছে। বাগেরহাটে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ৩২ লাখ নতুন বই। সোমবার (১ জানুয়ারি) সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বাগেরহাট জেলায় এ বছর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ ২০ হাজার ৩২০টি বই, দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ৮৮ হাজার ৪৫০টি, এবতেদায়ি শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ৩৪ হাজার ১০৭টি, এসএসসি ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে ৪৬ হাজার ২৬৫টি, দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৮৭০টি বই বিতরণ করা হয়েছে।