মেহেরপুর মদীনাতুল উলুম কওমী মাদ্রাসার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
-
১২৩
বার দেখা হয়েছে

মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত মদীনাতুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র ও মাদ্রাসার সভাপতি মাহফজুর রহমান রিটন।
এসময় মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম, ইমরান হুসাইন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন হাশেম কামরুল ইসলাম, মাদ্রাসা কমিটির সহ সভাপতি সহ সভাপতি কাবিরুজ্জামান সেন্টু, সাধারন সম্পাদক পরশ খান, যুবলীগনেতা আফজাল হোসেন লিখনসহ এলাকার স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media