
আবু রায়হান।। আক্কেলপুর টায়গার স্পোর্টিং ক্লাব ৫ম বর্ষে পদার্পণে ক্রিড়া প্রতিযোগি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩রা জানুয়ারী শুক্রবার টায়গার স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিনব্যাপী খেলাধুলাসহ নানান আয়োজন শেষে সন্ধায় আক্কেলপুর পৌর সদরের ৬নং ওয়ার্ডের হাস্তাবসন্তপুর শাহমাখদুম (রাঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত ক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সিফাতের সভাপতিত্বে প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন আক্কেলপুর উপজেলা প্রেস-ক্লাবের সাধারন সম্পাদক নিরেন দাস, যুগ্ম সাধারন সম্পাদক আবু রায়হান ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি নেওয়াজ মোর্শেদ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ক্লবটির দলীয় ক্যাপ্টেন জুলফিকার আলী জেরিনসহ সকল সদস্যবৃন্দ।
৫ম বর্ষপূর্তী অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন এক্লাস খান ছোটন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে একটি শক্তিশালী, গতিশীল জাতির জন্য প্রয়োজন সুস্থ, সবল, গতিশীল, উদ্দমী নাগরিক। অসুস্থ, রুগ্ন দূর্বল নাগরিকদের দিয়ে জাতির সামষ্ঠিক উন্নতি আশা করা যায় না। একটি জাতির ক্ষুদ্রতম একক হলো ব্যক্তি। ব্যক্তির সম্মিলিত শক্তিই হলো একটি জাতির শক্তি। আর সুস্থ, সবল নাগরিক গড়ে তুলতে খোলাধুলা ও শরীরর চর্চার কোন বিক্লপ্প নেই। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য অবদান রাখে। যেসব খেলা মানুষকে অন্তর্মুখী ও স্থবির করে ফেলে সেগুলো নিরুৎসাহিত করা হয় এবং যে কোন খেলায় অসুস্থ প্রতিযোগিতা, অর্থের লেনদেন, জুয়া বা বাজি ইত্যাদী এড়িয়ে চলতে বলেন।