মেহেরপুরে ৬ বোতল ফেন্সিডিল সহ এক যুবক আটক
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
-
১৫৮
বার দেখা হয়েছে

মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানের ধারাবাহিকতায় মুজিবনগর উপজেলার মোনাখালী উত্তরপাড়া কবরস্থানের সামনে থেকে এনামুল (২৬) নামের যুবককে ৬ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এনামুল মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঘোষপাড়ার রমজান শেখের ছেলে। মঙ্গলবার বিকালে এনামুল কে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এনামুল ফেনসিডিল নিয়ে মেহেরপুরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতেমোনাখালী উত্তর পাড়া কবরস্থানের সামনে অভিযান চালিয়ে এনামুল কে তল্লাশি করে ৬ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানায় একাধিক মাদক মামলা আছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media