আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন করার সংকল্প নিয়ে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ঠিক এক যুগ আগে।
আাজ ৪ জানুয়ারি শনিবার সংস্থার প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১২ বছর উদ্যাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা মহুয়া পাল এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। কনফারেন্স কলের মাধ্যমে সংস্থার এডভাইজার সি এম শফি সামী অনুষ্ঠানে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন এবং সংস্থার ভবিষ্যত সাফল্য কামনা করেন। ভিডিও কলের মাধ্যমে চেয়ারপারসন সিএম তোফায়েল সামি সংস্থার প্রতিষ্ঠাতা, কর্মীবৃন্দ এবং দাতা সংস্থাকে ধন্যবাদ জানান এবং সংস্থার নতুন লোগো উন্মোচন করেন।
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা ১২ বছরে অ্যাকসেস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কর্মকান্ড তুলে ধরেন। এরপর সংস্থার কর্মকান্ডের উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার এডভাইজার জুলিয়ান ফ্রান্সিস, বোর্ড মেম্বারসহ সকল কর্মীবৃন্দ ।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।