মইনুল হোসেন প্লাবন।। ‘কবি সংঘ বাংলাদেশ’ নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। ৫ জানুয়ারি বিকেলে কমিটি গঠনকল্পে সেঁজুতি বিদ্যা নিকেতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি- গীতিকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট কবি-সাংবাদিক ও কমালিস্ট তালাত মাহমুদ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কবি মুনীরুজ্জামান, কবি জোবায়দা খাতুন, কবি মঞ্জুয়ারা বেগম, কবি সাগর আহমেদ, কবি হাসানুজ্জামান বুলবুল, কবি বিপ্লব সাহা, কবি রাহমান মিজান, কবি আ.র.ম. বাকীবিল্লাহ, কবি মোস্তফা কামাল প্রমূখ।
আলোচনা সভা শেষে কবি আব্দুর রহামনকে সভাপতি ও কবি বিপ্লব সাহাকে সাধারণ সম্পাদক করে ‘কবি সংঘ বাংলাদেশ’ নালিতাবাড়ী উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি জোবায়দা খাতুন ও মঞ্জুয়ারা বেগম, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ, কোষাধ্যক্ষ রাহমান মিজান, প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম ফকির, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক অ.র.ম. বাকীবিল্লাহ, নির্বাহী সদস্য মুনিরুজ্জামান, জাহিদুল হাসান, তপন চক্রবর্তী (ননাই) ও অমারাণী ভাস্কর।
নবগঠিত ওই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, ‘কবি সংঘ বাংলাদেশ’র কার্যকরী সভাপতি, বিশিষ্ট সংগঠক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক ড. আব্দুল আলীম তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, কবি নুরুল ইসলাম মনি, কবি আনিসুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক, শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক, কবি জোবায়ের রহমান, কবি হাছিজুর রহমান লাভলুু, কবি জান্নাতুল রিকসানা, কবি রবিউল ইসলাম টুকু, কবি রাবিউল ইসলাম, কবি মোস্তাফিজুল হক, কবি আশরাফ আলী চারু, তরুণ সাংবাদিক, কবি মইনুল হোসেন প্লাবন প্রমুখ।
আ/রিফাত