ঠাকুরগাঁওয়ে যুবকের ৩ মাস কারাদন্ড
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
-
১৪৯
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে আবু সাঈদ বাপ্পী (৪০) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ বাপ্পী ঠাকুরগাঁও পৌরসভার হলপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
এর আগেও তিনি মদ্যপানের দায়ে কারাভোগ করেছেন বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সদর উপজেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রতিটি সচেতন নাগরিককে এ উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি
Please Share This Post in Your Social Media