আমাদেরবাংলাদেশ ডেস্ক।। খুলনার খাঁনজাহান আলী থানার গিলাতলা গ্রামের গাজীপাড়া এলাকা হতে গত ৭/৮ দিন আগে মোঃ সোহেল মুন্সী নামের এক যুবক হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক (৩০) বছর। গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার,সে মস্তিষ্ক বিকৃতের কারনে বুদ্ধি প্রতিবন্ধী ছিলো, পরণে ছিল লুঙ্গি ও ফুল হাতা সোয়েটার ।
সে গত পহেলা জানুয়ারী ,২০২০ তারিখে নিজের বাড়ী হতে বেরিয়ে নিখোঁজ হয়েছে। তাকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজছে তার নিকট আত্মীয়রা।
সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে এখনও পাওয়া যায়নি।যদি কোন সহৃদয়বান ব্যক্তি লোকটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।-01911-509349
01924-810903 বিজ্ঞপ্তিটি পাওয়া মাত্রই অনুগ্রহ করে শেয়ার করে দিবেন।