আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। এটা কোন মাস্তানের সংগঠন নয়। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশনে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শেখ ফজলে শামস পরশ বলেন, আমার বাবা অনেক ত্যাগ ও পরিশ্রম করে এ সংগঠন গড়ে তুলেছেন।
অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও যুবলীগ প্রবল দাপটের সঙ্গে বেঁচে আছে। এখানে নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তা সহ্য করা হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধ -র্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একটি নিরাপদ ঢাকা দরকার। এ জন্য যুবলীগ নেতাকর্মীদের কাজ করতে হবে। মেয়েরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যুবলীগের নেতাকর্মীদের সর্তক থেকে জনগণের জন্য নিরাপদ নগর সৃষ্টি করতে সহায়তা করতে হবে।