আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তথ্যমন্ত্রী ও অওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশবাসী খুশি হয়েছেন। কারণ তিনি (শেখ হাসিনা) তাঁর বক্তব্যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি যেমন ব্যাখ্যা করেছেন, তেমনি এ দেশকে আরো সমৃদ্ধির পথে কিভাবে এগিয়ে নিতে চান তাও তিনি উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. হাছান বলেন, দু -র্নীতি-অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথাও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছেন। এছাড়াও শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথাও বলেছেন,‘আমরা সব ক্ষেত্রে সফল হয়েছি সেকথা বলবো না। নিশ্চয় কিছু দুর্বলতা ছিল’। তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্যে খুশি হয়ে অভিনন্দন জানালেও বিএনপি খুশি হতে পারেনি। বিএনপি’র যে দাবি তা তাদের একান্তই নিজস্ব দাবি, জনগণের দাবি নয়। সেকারণে এই ভাষণে বিএনপি হতাশ কিন্তু দেশের মানুষ হতাশ নয়।
এদিকে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ বলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিএনপি মনে করে দেশের সমস্যা রাজনৈতিক। আর তাদের দাবি হচ্ছে সহসা আরেকটি নির্বাচন দেওয়া। এ দাবি জনগণের নয়, বিএনপি’র। যে দাবি জনগণের নয়, সেই দাবির যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেন।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি’র অভিযোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হচ্ছে কোনো মন্ত্রী ও সংসদ সদস্য নির্বচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।’কিন্তু সংসদীয় গনতন্ত্র আছে, এমন দেশগুলোতে এ রকম কোনো নিয়ম নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী গনতান্ত্রিক দেশ ভারত এবং পৃথিবীর অন্যতম গনতান্ত্রিক দেশ যুক্তরাজ্যের মন্ত্রীরা সরকারি প্রটৌকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা বিএনপিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেলেও আওয়ামী লীগের অসুবিধা হয়েছে