
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিখিল দত্তের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল দত্ত বেজপাড়া গ্রামের মৃত পাচু দত্তের ছেলে।
অভিযোগকারী প্রবাসী জাহাঙ্গীর হোসেনর মা বলেন, ভাটপাড়া গ্রামের গুলশান মোড় বাজারে আমার ছেলে কয়েক বছর আগে দাসদের কাছ থেকে জমি কেনে। বর্তমানে নিখিল নানা রকম হুমকি-ধুমকি দিয়ে আসছে এবং সরকারি জমি দাবি করে দখল করার চেষ্টা করছে এবং তিনি
দীর্ঘদিন ক্লাবঘর বসায়ে খেয়ে আসছে, এমনকি বাজারে আমাদের দোকান ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে ।
প্রবাসী জাহাঙ্গীর হোসেন ভাটপাড়া গ্রামের নুরালী মন্ডলের ছেলে।
এদিকে নাম না প্রকাশে এক দোকানী বলেন,আমি গত ১৫ বছর যাপত এখানে দোকানদারি করছি এই রাস্তা পিঠে জমি গুলো এক সময় দাসদের ছিল, পরবর্তী আমি নিজে থেকে জাহাঙ্গীরকে কিনে দিই। এখানে সরকারি কোন খাস জমি নাই।
অপর দিকে নাম না প্রকাশে আরেক চা দোকানি বলেন, আমি দীর্ঘদিন এখানে দোকানদারি করছি। এই জমিটি রাস্তার সাথে সংযুক্ত এখানে খাস জমি আছে কিনা আমার জানা নেই। তবে তিনি বলেন জমিটি রাস্তার সাথে সম্পৃক্ত যদিও রাস্তার বাড়তি জমি থাকে সেটা ভোগ করার অধিকার শুদুমাএ এই জমির মালিকই রাখে। তিনি আরোও বলেন,গতকাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল দত্ত দোকান সরায় ফেলতে বলেছেন। এসময় তার সহযোগী হিসেবে ছিলেন মো- আলিম, (পিতা-গোলাম রহমান) শুকুর আলী,(পিতা-গোলাপ) এবং লিয়াকত আলী, (পিতা-ভেদো শেখ)।
এদিকে নিখিল দত্তের সাথে ০১৭২১৩৯০৬৩১ মোবাইল নাম্বারে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটা রাস্তার জমি আমি একজন সভাপতি তাই দেখভালের দায়িত্ব আমার। সরকারি কোন নোটিশ বা নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন নোটিশ-নির্দেশনা পাইনি, তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ভাড়া খাচ্ছে। তিনি এসময় আরোও বলেন, আমি সভাপতি ও গ্রামের একজন ভালো মানুষ অতএব বিষয়টি দেখার দায়িত্ব আমার।