আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনে মারা যাওয়ায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শুক্রবার (১০ জানুয়ারি) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে ডা. মোজাম্মেল গণতন্ত্র ও এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া এক শোক বার্তায় স্পিকার বলেন, মো. মোজাম্মেল হোসেন মারা যাওয়ায় জাতি এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, ডা. মোজাম্মেল হোসেন গতরাতে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।