লিয়াকত হোসেন।। নগরীর ১৮ নং ওয়ার্ডের,আসাম কলোনী, রবের মোড়ে,এই সমাজের অসহায় মানুষদের বস্ত্রের অভাব দুর করার লক্ষ্যে, সার্বজনীন সমাজ কল্যান সংস্থা ব্যাতিক্রম ধর্মী এক সেবা মূলক উদ্যোগ নিয়েছে।
সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মানবতার দেয়াল এর এটি দ্বিতীয় উদ্যোগ প্রথমটি শাহমখদুম থানার মোড় পবা পাড়ায় যাত্রা শুরু হয় এবং এই মানবতার দেয়াল এর মাধ্যমে অগণিত অসহায় পরিবারের মানুষ তাদের বস্ত্রের অভাব পূরণ করছে আজ শুক্রবার বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে রবের মোড়ে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়।
মানবতার দেয়ালেটি উদ্বোধন করেন শাহমখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সার্বজনীন সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জনাব রুহুল,আরো উপস্থিত ছিলেন হাবিব,লালন,বাবু, সার্বজনীন সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ফারুক আলম পাপ্পু কার্যনির্বাহী সদস্য রাজশাহী মহানগর যুবলীগ, মোঃ সাগর সিনিয়র সহ-সভাপতি 18 নং ওয়ার্ড যুবলীগ ও সহ-সভাপতি সার্বজনীন সমাজকল্যাণ সংস্থা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ পপেল,মোঃ কামরুজ্জামান,কোষাধক্ষ্য সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থা,মোঃ বাবু সমাজসেবক মোঃ আরিফ সমাজসেবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব ও পরিচালনা করেন মানবতার দেয়াল এর প্রতিষ্ঠাতা মোঃ মোহন আলী,দলনেতা,১৮ নং ওয়ার্ড,বাংলাদেশ আনসার ভিডিপি এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি, সার্বজনীন সমাজকল্যাণ সংস্থার। মোহন আলী বলেন এ সমাজ পরিবর্তন করতে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করতে অনেক অর্থ কিংবা অনেক জনবলের প্রয়োজন হয় না, শুধু একটু সদিচ্ছাই যথেষ্ট। তিনি সকলের প্রতি আহ্বান জানান সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, স্ব স্ব স্থান থেকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য।
আ/রিফাত