জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের আক্কেলপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ই জানুয়ারি শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন ১২ই জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অভিন্ন অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে এই প্রেস কনফারেন্সে বিভিন্ন কর্মসূচির মধ্যে ১২ জানুয়ারি কারাগারে রোজনামচা ও বঙ্গবন্ধু আত্মজীবনী গ্রন্থ পাঠ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পবলা, সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অনুষ্ঠানটি উদযাপনের ব্যবস্থাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত প্রেস কনফারেন্সে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ আক্কেলপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আ/রিফাত