আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সিটি নির্বাচনে মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, সারা দেশের অসহায় মানুষের মাঝে সরকারি এবং দলীয় পর্যায় থেকে ৪৫ লাখ শীতবস্ত্র এবং নগদ তিন কোটি টাকা দেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে যৌথসভা করবে আওয়ামী লীগ।