রেলভূমি দখলমুক্ত ছয় মাসে ১৭৫ একর : সংসদীয় কমিটি
- প্রকাশের সয়ম :
রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
-
১২৪
বার দেখা হয়েছে

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ছয় মাসে ১৭৫.২০ একর রেলভূমি জবরদখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।
বৈঠকে অবৈধভাবে রেলওয়ের জায়গায় বাসস্থান বা স্থাপনা তৈরি করে যারা রেলওয়েকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে লোকোমোটিভ সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন ক্যাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।
Please Share This Post in Your Social Media