লালমনিরহাট সংবাদদাতা।। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো- ডেভেল্পমেন্টাল ডিজএ্যাবিলিটিজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে লালমনিরহাটের আদিতমারীতে অটিজম ও নিউরো ডেভেল্পমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দীন। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেন,উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী প্রমুখ।
ওরিয়েন্টাল ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দীন, লালমনিরহাট সরকারী মজিদা খাতুন মহিলা কলেজের প্রভাষক দীপংকর চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেশকাতুল আবেদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ।
ওয়ার্কশপে প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেল্পমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দীন। এছাড়া অটিজম ও স্নাযুবিকাশ প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে অভিভাবক, শিক্ষক, পেশাজীবী,স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও কমিউনিটির ভূমিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ।
ওরিয়েন্টাল ওয়ার্কশপে সরকারী কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি,স্থানীয় সমাজসেবক,সাংবাদিক ও মসজিদের ইমাম অংশগ্রহণ করেন।
আ/রিফাত