আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বাইপাস সার্জারি-পরবর্তী ফলো-আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
একদিন পর আগামীকাল বুধবার রাত ১০টায় তার দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।