
দুর্গাপুর (নেত্রকোণা) সংবাদদাতা। নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী বই বিক্রির অভিযোগ উঠেছে । পৌরসভাস্থ ৭ নং বিরিশিরির দক্ষিণ ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম গতকাল সোমবার দুপুরে ২০১৭,১৮,১৯, শিক্ষাবর্ষের সরকারী বই স্থানীয় এক হকারের কাছে বিক্রিয় কালে হাতে না হাতেই বই আটক করেছে এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে ১ম, ২য় সহ সকল শ্রেণীর নানা রকম নতুন পুরাতন প্রায় ১ শত ২৫ কেজি সরকারী বই ও শিক্ষার্থীদের পরিক্ষার ১ শত ১৫ কেজি খাতা প্রধান শিক্ষক হকারের কাছে প্রতি কেজি বই ৮ টাকা ও খাতা ৯ টা দরে বিক্রিয় করে। বই গুলো নিয়ে হকার দোকানে যাওয়ার পথে স্থানীয়রা হকারকে আটক করে। পরে তারা জানতে পারে প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামই সরকারী বই গুলো অবৈধ ভাবে বিক্রয় করছে।
বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে হকারের কাছ থেকে প্রাথমিক শাখার সরকারী বই গুলোকে জব্দ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়ে আসে।
অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একটি কক্ষে বই গুলো পরে আছে। ফলে কক্ষ সবসময় বন্ধ করে রাখতে হয় তাই শ্রেণীকক্ষে বৃদ্ধি আর পুরনো বই গুলোতে বিদ্যালয় থেকে সরানো জন্যই বই আর খাতা গুলো বিক্রিয় করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারী বই বিক্রিয় করা কোনো নিয়ম বা অনুমতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেই। আর দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কাজটি করেছে তা পুরোপুরি অন্যায়। তার বিরুদ্ধে জেলার কর্মকর্তার সাথে সমন্বয় করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।