নিজস্ব প্রতিবেদক।। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চকচকা এলাকায় ছোট যুমনা নদীর পাড়ে সরকারি জায়গা থেকে স্থানীয় কিছু দুর্বৃত্তরা জায়গা দখল করার জন্য টিনের বেড়া ভেঙ্গে প্রায় ৫০ টি গাছ ও টিন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ঐ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনকে অভিযোগ করলেও কোন ব্যাবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভুগীদের।
লিজ গৃহিতার দখলে থাকা টপিক্যাল হোমস লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার সাজ্জাদুল করিম শাহিন এর অভিযোগে ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি শহরের চকচকা এলাকার টপিক্যাল হোমস লিমিটেড কয়েক বছর আগে একটি মিল, চাতাল ক্রয় করে সেই মিল চাতালের পিছনে ছোট যুমনা নদীর ধারে কিছু নিচু জমি লিজ নিয়ে ভরাট করে এবং বেশ কিছু আম গাছ সহ বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে টিনের বেড়া দিয়ে ভোগ দখল করে আসছিল। হঠাৎ এলাকার একটি কুচক্রি মহল উক্ত জায়গাটি দখল করার জন্য সাইন বোর্ড ঝুলিয়ে খেলার মাঠ ও ঈদগা মাঠ করার জন্য অবৈধ ভাবে টিনের বেড়া ভেঙ্গে প্রায় ৫০টি গাছ কেটে ফেলে এবং মিল চাতালের দায়িত্ব থাকা নৈশ প্রহরী নজরুল ইসলাম তাদের নিষেধ করলে তাকে বিভিন্ন রকম হুমকি দেয়। নৈশ প্রহরী তার উর্ধতন টপিক্যাল হোমস লিমিটেডকে জানালে প্রজেষ্ট ম্যানেজার সাজ্জাদুল করিম শাহিন ফুলবাড়ি থানায় ১৬ জানুয়ারি সাধারণ ডাইরী করেন (ডাইরী নাম্বার ৬৮১)। পরে ঘটনাস্থল পুলিশ ও উপজেলা প্রশাসনের সার্ভেয়ার পরির্দশন করেন।
এ ব্যাপারে ফুলবাড়ি উপজেলা প্রশাসনের সার্ভেয়ার দেবাশিস চন্দ্র কর্মকার বললেন, গাছ কাটার খবর শুনে ঘটনা স্থল পরির্দশন করেছি এবং আমার উধতনকে যা দেখিছি তা শুনেছি তা জানিছি। উধতনের নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ি থানার অফিসার ইনর্চাজ ফকরুল ইসলাম বলেন, জিডির আলোকে আমরা তদন্ত করছি। আর এলাকাবাসীরা সেখানে ঈদগা মাঠ করার জন্য আবেদন করেছে। বিষয়টি ইউএনও কে জানানো হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও দায়িত্বে থাকা উপজেলা নিবার্হী অফিসার কানিজ আফরোজ বলেন, ঘটনাস্থলে যাওয়ার আগেই আম গাছগুলো কাটা হয়েছে। যাদের আগে লিজ নেওয়া ছিল তারা বলছেন, আমগাছগুলো তারা লাগিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আগের লিজ দাতা নবায়নের আবেদন করেছে। যতক্ষণ পর্যন্ত নবায়ন হয়নি ততক্ষণ পর্যন্ত ঐ জায়গাতে কোন পক্ষই যেন না যায়।
আ/রিফাত