শেরপুর সংবাদদাতা।। শেরপুর সদর উপজেলা শাখার ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র নারী ইউনিটে কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি রবিবার বিকেলে শহরের খরমপুরস্থ ডাঃ সেকান্দর আলী কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ শেরপুর জেলা শাখার নারী ইউনিটের সমন্বয়ক সুলতানা হোসনে জাহান রত্না।
ডাঃ সেকান্দর আলী কলেজের প্রভাষক মুন্নী জাহানের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারওয়ার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আবুল কালাম আজাদ, শেরপুর শাখার সহ-সভাপতি এস এম আবু হান্নান, সদর উপজেলা শাখার সভাপতি প্রভাষক শওকত হোসেন, নারীনেত্রী নীরু শামসুন নাহার, সানজিদা আক্তার খানম, শারমিন ফেরদৌস, নার্গিস নাজমুন আরা বেগম, সুষ্মিতা শীল প্রমুখ।
সভায় ডাঃ সেকান্দর আলী কলেজের প্রভাষক মুন্নী জাহানকে আহ্বায়ক ও জমসেদ আলী কলেজের প্রভাষক তাজমুন নাহার সিমিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
আ/রিফাত