মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ
যশোরের নাভারন হাইওয়ে পুলিশ সদস্যরা সোমবার দুপুরে বেনাপোল-যশোর মহাসড়কে বাস স্টান্ডে আপেক্ষা করছে নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ২০ লিটার মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মেকাইল(২৫)নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক মেকাইল বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের কামাল হোসেন ছেলে। নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ পলিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমান মদ ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য নাভারন সাতক্ষীরা মোড়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুটি সাদা ড্রাম ভর্তি ২০ লিটার মদ ও সাদা কাগজে মুড়ানো অবস্থায় ২০পিস ইয়াবা ট্যাবলেট সহ মেকাইল কে হাতেনাতে আটক করা হয় । আট মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা আইনে শার্শা থানায় প্রেরন করা হয়েছে