আক্কেলপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেন-ভটভটি সংঘর্ষে ভটভটি চালক নিহত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
-
১৪১
বার দেখা হয়েছে

জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে কলাবাহী একটি ভটভটির সংঘর্ষে ভটভটি চালক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর উপজলার জামালগঞ্জ রেলস্টেশন সংলগ্ন আউটার সিগনাল পারহয়ে রেলস্টেশনে প্রবেশের সময় একটি কলাবাহী ভটভটি অরক্ষিত রেল ক্রসিংয়ে উঠতেই ট্রেনের ধাক্কায় ভটভটি দুমড়েমুচরে যায় এবং ঘটনাস্থলেই ভটভটি চালক নিহত হয়।
নিহত ভটভটি চালক বগুড়া সদর উপজেলার চাপাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৩৬) বলে জানা গেছে।
শান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পক্রিয়ায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Please Share This Post in Your Social Media