রাণীশংকৈলে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন
- প্রকাশের সয়ম :
বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
-
১৩৩
বার দেখা হয়েছে

রাণীশংকৈল( ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২২ জানুয়ারি বুধবার কাশিপুর ইউনিয়নের মহারাজা পাঁচপীর কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
জানাগেছে ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দকৃত ৬ লক্ষ ২০ হাজার টাকায় এ নির্মাণ কাজ সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্যের ছেলে প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজাম মুন্না, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম, ধর্মগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সম্পাদক ফজলুর হক, মাওলানা মোহাম্মদ আবদুল মজিদসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কবরস্থান কমিটির সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক- ছাত্রছাত্রীবৃন্দ।
Please Share This Post in Your Social Media