সাভার সংবাদদাতা।। ঢাকা জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্বাস তালুকদারের মৃত্যুতে শোকসভা ও দোয়া-মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক সায়েম মোল্লা সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক হাজী লিয়াকত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু রতন সাহা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সি,
সাধারণ সম্পাদক খালেক মোল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উত্তরের দপ্তর সম্পাদক টিপু সুলতান,সাংগঠনিক সম্পপাদক হেলাল উদ্দিন,প্রচার সম্পাদক জাবেদ মোল্লা,সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন, তেঁতুঝোড়া ইউনিয়নিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শিশির, বজলুর রহমান জানু সহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্বাস তালুকদার মঙ্গলবার দুপুরে দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত থাকার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধায় তাকে নিজগৃহের পাশের কবরস্থানে শায়িত করা হয়। মৃত আব্বাস তালুকদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবির) শহীদ সালাম-বরকত হলে সিনিয়র এসিস্টেন ছিলেন এবং বপশ কয়েকবার বিশ্ববিদ্যালয় শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি নির্বাচিত হন। সবশেষ তিনি ঢাকা জেলা ঢাকা জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।