নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় হাজী ওয়াজ উদ্দীন মডেল স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ ই জানুয়ারি) দুপুরে হাজী ওয়াজ উদ্দীন মডেল স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় উপস্থিত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ মঙ্গল কামনায় দোয়া আয়োজন করা হয়।
এ বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মতিনউর রহমান,সভাপতি মো: সাদেক আলী ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তরের সফল সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জ্বল,এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের,যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম,ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম,মো: ফারুখ হোসেনসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।