সুনামগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন, চাচা গ্রেফতার
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
-
২৬২
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মুরাদপুর গ্রামের হাজী আব্দুল জব্বারের ছেলে নিহতের চাচা খুনি শফিক মিয়াকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে আজ ২৯ জানুয়ারি বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের হাওরে। নিহতের নাম মোঃ চানঁ মিয়া(৪৭)। সে মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়,
বুধবার দুপুরে মুরাদপুর গ্রামের হাওরের খিরা ক্ষেতে কাজ করার সময় খিরা গাছ থেকে খিরা উঠানো নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এর এক পর্যায়ে চাচা মোঃ শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মোঃ চানঁ মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে চাচা মোঃ শফিক মিয়াকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Please Share This Post in Your Social Media