
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত দীর্ঘদিন ধরে অব্যবহৃত গনশৌচাগারটি অবশেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার সকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের প্রচেষ্টায় গনশৌচাগারটি ব্যবহারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
সেই সাথে পৌরসভার সকল পরিত্যাক্ত সম্পদ জন সাধারণের ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে জানান পৌর মেয়র। মেহেরপুর পৌরসভার চলমান কাজ সম্পর্কে মেয়র বলেন, বসবাস যোগ্য মান সম্মত মেহেরপুর গড়ার লক্ষ্যে রাস্তা ড্রেনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নের কাজ চলছে।
অল্পদিনে মধ্যে এই চলমান কাজ শেষ হবে। যে কাজ গুলো এখনো শুরু হয়নি সে সব কাজ যেন দ্রত শুরু হয় সে চেষ্টা চলছে। তিনি আরও বলেন, স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর খ্যাত এই মেহেরপুর কে ঢেলে সাজানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলমান কাজ আরও দ্রুত সম্ভব হতো, আমরা বিভিন্নভাবে বাধাগ্ৰস্থ হচ্ছি। ভালো মানের কাজ হচ্ছে এই পৌরসভায় কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বাঁধা সৃষ্টি ও ষড়যন্ত্র করা হচ্ছে মেহেরপুর পৌরসভাকে হেয়প্রতিপন্ন করার জন্য। ইনশাআল্লাহ সকলের সহযোগিতা ও ভালোবাসা আছে। এই ভালোবাসায় আমাদের মূল শক্তি। আমরা অতিদ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।
এসময় উপস্থিত ছিলেন, টিআই-১ ইসমাইল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল,
কার্যনির্বাহী সভাপতি সোহেল আহমেদ, যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, আফজাল হোসেন লিখন প্রমুখ।