খুলনা সংবাদদাতা।। মানব কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়ে গড়ে ওঠা সংগঠন ” রূপসা উন্নয়ন সংস্থার ” উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় খুলনার রূপসা উপজেলার নৈহাটী কালীবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মন্দির ভিত্তিক এ কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার।
রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনিষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আবুবকর মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার প্রবীর রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, রূপসা উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক মো. শফিকুর রহমান বাবলু ও মন্দির কমিটির সাবেক সভাপতি শক্তিপদ ঘোষ। সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপসা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, তারেক আহমেদ টিপু, আবু বক্কার মোল্লা, মন্দিরের প্রধান পুরোহিত সঞ্জয় চক্রবর্তী, মো. নূরউদ্দীন প্রমুখ।