লালমনিরহাট সংবাদদাতা।। স্বাধীনতার পর এই প্রথম লালমনিরহাট জেলায় মহিলা পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন গাজিপুরের কৃতি সন্তান আবিদা সুলতানা বিপিএম বার, পিপিএম বার।
লালমনিরহাটবাসী সত্যিই খুব গর্বিত ও আনন্দিত যে এরকম সৎ পুলিশ সুপারকে পেয়ে।মেধা মনন, উদারতা, সততা ও বিচক্ষণতা দিয়ে লালমনিরহাট জেলাকে গড়ে তুলবেন দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত এ প্রত্যাশা লালমনিরহাট জেলাবাসীর।
নবাগত পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কৃতীসন্তান ছাত্রলীগ এর একনিষ্ঠ কর্মী, লালমনিরহাট জেলা ছাত্রলীগ এর সংগ্রামী সহ-সভাপতি এবং রংপুর পলিটেকনিক ছাত্রলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাজাহান খন্দকার অরেঞ্জ।
মুজিব আদর্শকে বুকে লালন করে মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজের সততা, মেধা, পরিশ্রম মননিবেশ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুলে চলছেন শাহাজাহান খন্দকার অরেঞ্জ। তার স্বপ্ন আমৃত্যু জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভেনগার্ড হয়ে অবহেলিত মানুষদের জন্য কাজ করে যাওয়া। তার এ স্বপ্ন আল্লাহ্তায়লা যেন পুরন করেন এমনটাই প্রত্যাশা তার।